Title: Ektu Boshiya Thako
Artist: Konok Kartik
Album: Niyon Aloy Shagotom
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক।
রোদের মধ্যে রোদ হয়ে যাই, জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক।
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই, ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস...